ইউটিউবেই আসছে কেনাকাটার সুবিধা

১১ অক্টোবর, ২০২০ ১১:৩৯  
কেবল ভিডিও প্রচার নয় সরাসরি ইউটিউব প্ল্যটফর্মেই পণ্য বিক্রি করার সুযোগ নিয়ে আসছে গুগল। ব্যবহারকারী যা দেখবেন, তার সবই যেন ইউটিউব থেকে কিনতে পারেন সে জন্য ‘ওয়ান-স্টপ শপিং ডেসটিনেশন’ হিসেবে গড়ে তোলা হচ্ছে এই প্লাটফর্মটিকে। সেলক্ষ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে নিজেদের নতুন সমন্বয় পরীক্ষা করে দেখছে সার্চ জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠান। ইউটিউব মুখপাত্র জানিয়েছেন, এক্ষেত্রে নির্মাতাদের চ্যানেলে কোন পণ্য দেখানো হচ্ছে, তার নিয়ন্ত্রণ নির্মাতাদের হাতেই থাকবে। এর আগে ইউটিউবে পণ্যের মোড়ক উন্মোচন ভিডিওগুলোকে কেনাকাটা করার সুযোগে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছিলোন অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই।